কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০৪:৩৭ PM

চেয়ারম্যান

কন্টেন্ট: পাতা

মো: আজিজুল ইসলাম

(অতিরিক্ত সচিব)

চেয়ারম্যান, বিএডিসি

জনাব মোঃ আজিজুল ইসলাম বিগত ০৮/০২/২০২৬ তারিখে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। যোগদানের অব্যাবহিত পূর্বে তিনি সদস্য (অতিরিক্ত সচিব), প্রশাসনিক আপীল ট্রাইব্যুনাল হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য। তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারী সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। জনাব মোঃ আজিজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (অনার্স) ও এমএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

তিনি মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড, ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপপরিচালক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।

জনাব মোঃ আজিজুল ইসলাম বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষনে হিরোশিমা বিশ্ববিদ্যালয়, এআইটি, হংকং বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর-এ প্রশিক্ষণ গ্রহণ করেন। সরকারি প্রতিনিধি দলের সদস্য হিসেবে ও প্রশিক্ষনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি, চীন, ভারত, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সফর করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তিন পুত্র সন্তানের জনক।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন